আগামী তিন দিন দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী তিন দিন দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



আগামী তিন দিন দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে

আগামী তিনদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্যান্ত সন্ধ্যা ৫ টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪১ মিনিটে।
এদিকে ৩১ ডিসেম্বর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নতুন বছর ২০২৪ সালের ১ জানুয়ারিতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা আরো কমতে পারে।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৪২   ৬০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কাজীপুরে ভেটুয়া সেতু পরিদর্শনে চীনা প্রতিনিধি দল, ২ লাখ মানুষের স্বপ্নের দ্বার উন্মোচন
মধুখালীতে শিক্ষকদের সাথে ইউএনও এর মতবিনিময় সভা
মাদক সেবনে বাধা দেওয়ায় কালকিনিতে ৩ জনকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ভর্তি
আল কোরআন ও আল হাদিস
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্লা
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ