কক্সবাজারে পর্যটকদের মালামাল ছিনতাই, ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে পর্যটকদের মালামাল ছিনতাই, ৩ রোহিঙ্গা গ্রেপ্তার
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



কক্সবাজারে পর্যটকদের মালামাল ছিনতাই, ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের দুই শ গজের পর্যটকদের মালামাল ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত মালামালসহ ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়া ২নং ক্যাম্পের বাসিন্দা হামিদ ওসমানের ছেলে নুর কামাল, একই ক্যাম্পের কবির মিয়ার ছেলে নুরুল ইসলাম ও বশিরের ছেলে মোহাম্মদ ফারুক। ছিনতাইয়ের শিকার পর্যটকরা কুমিল্লা থেকে ভ্রমণে যান।
বিষয়টি নিশ্চিত করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি অ্যাপেল মাহমুদ।

তিনি জানান, পাঁচ পর্যটক সকাল ৬টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে আসেন। সেখানে ছাতা মার্কেট এলাকায় ছয়জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাদের ঘিরে ধরে। ছিনতাইকারীদের হাতে ধারালো ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র ছিল। তারা পাঁচজনের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসহ সঙ্গে থাকা সবকিছু লুটে নেয়। পরে বিষয়টি আমাদের নজরে আসলে অভিযান চালিয়ে অভিযুক্তদের তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন। ক্যাম্প থেকে বেরিয়ে তারা ছিনতাইয়ের কাজ করে।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:২৮   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
কুমিল্লা বোর্ডে এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ