স্বতন্ত্র প্রার্থী এখন ‘নালিশ’ প্রার্থীতে পরিণত হয়েছেন: নৌকার নয়ন

প্রথম পাতা » চট্টগ্রাম » স্বতন্ত্র প্রার্থী এখন ‘নালিশ’ প্রার্থীতে পরিণত হয়েছেন: নৌকার নয়ন
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩



স্বতন্ত্র প্রার্থী এখন ‘নালিশ’ প্রার্থীতে পরিণত হয়েছেন: নৌকার নয়ন

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে বর্তমান সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়নের নৌকার বিপরীতে মূল প্রতিদ্বন্দ্বী সাবেক সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম। দুই প্রার্থীরই রয়েছে পাল্টাপাল্টি অভিযোগের ফিরিস্তি। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, নৌকার কর্মী-সমর্থকরা তার প্রচারণায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে নৌকার প্রার্থীর দাবি, তিনি অযথা নালিশ করেন। তিনি এখন ‘নালিশ’ প্রার্থীতে পরিণত হয়েছেন। যদিও এ আসনে এই দুই প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী রয়েছেন। তবে ভোটের মাঠে বাকিদের প্রচার প্রচারণা লক্ষ্য করা যায়নি।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম রায়পুরের মোল্লারহাট বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, নৌকার কর্মীরা তার প্রচার প্রচারণায় বাধা দিচ্ছেন। বিভিন্ন স্থানে পোস্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলা হয়েছে। কর্মীদের হুমকিও দিচ্ছে। তবে তিনি নির্বাচিত হলে রায়পুর পৌরসভাসহ অবহেলিত রায়পুর এলাকার উন্নয়ন করবেন।

এদিকে একই সময়ে রায়পুরের খাসেরহাট বাজারে নৌকার প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন জনসভা ও গণসংযোগ করেছেন। এ সময় তিনি বলেন, ‘এলাকাতে ব্যাপক উন্নয়ন হওয়ায় নৌকার জনপ্রিয়তা বেড়েছে। আশাকরি নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে।’

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার কর্মীদের হাতে বাধাপ্রাপ্ত হয়েছে, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কোনো কর্মী নেই। পোস্টার লাগানোর মতোও লোক নেই। তাই দিশা না পেয়ে নৌকার বিরুদ্ধে অপপ্রচার করছে। ভোটারদের কাছ থেকে মাঠে তেমন কোনো সাড়া না পেয়ে বিভিন্ন জায়গায় নালিশ করতেছে। সে এখন ‘নালিশ’ প্রার্থীতে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৩:১১   ৩৭৩ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ