হার দিয়ে বছর শেষ টাইগারদের

প্রথম পাতা » খেলাধুলা » হার দিয়ে বছর শেষ টাইগারদের
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩



হার দিয়ে বছর শেষ টাইগারদের

তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে বৃষ্টি বাধায় ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ।

রোববার (৩১ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে এদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করা বাংলাদেশ স্যান্টনার-সোধির ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নির্ধারিত ওভার শেষ হওয়ার চার বল আগেই সফরকারীরা ১১০ রানে অলআউট হয়ে যায়। উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বোচ্চ কেবল শান্ত’র ১৫ বলে ১৭ রান। এছাড়া তাওহীদ হৃদয় ১৮ বলে ১৬ এবং আফিফ হোসেন ১৩ বলে ১৪ রান করেন। এছাড়া বলার মতো রান পাননি কেউই।

কিউইদের হয়ে ১৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্যান্টনার। এ ছাড়া সাউদি, মিলনে ও সিয়ার্স প্রত্যেকে ২টি করে উইকেট নেন। কেবল সোধি উইকেট না পেলেও, নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ১১১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৮ ওভার ৩ খেলে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৯ রান।

টাইগারদের ছুড়ে দেওয়া ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টি শুরু হওয়া বল আর মাঠে গড়ায়নি। ফলে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে জয় পায় স্বাগতিকরা। এতে তিন ম্যাচের সিরিজটি ১-১ ব্যাবধানে ড্র হয়েছে। আরেকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১:১৬:০৯   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ