ভোটারদের উৎসব দেখে বিএনপি এখন হতাশ: হানিফ

প্রথম পাতা » খুলনা » ভোটারদের উৎসব দেখে বিএনপি এখন হতাশ: হানিফ
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



ভোটারদের উৎসব দেখে বিএনপি এখন হতাশ: হানিফ

ভোটারদের উৎসব দেখে বিএনপি এখন হতাশ: হানিফ

সারাদেশে ভোটারদের উৎসব দেখে বিএনপি এখন হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নির্বাচনী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি’র পরস্পর বিরোধী বক্তব্যগুলো মিথ্যা প্রমাণিত হচ্ছে। একদিকে জনগণকে বলছে নির্বাচনে যাবে না অন্যদিকে রাষ্ট্রক্ষমতায় আসার জন্য লিফলেট বিতরণ করছে সাধারণ মানুষের কাছে। ইতিমধ্যে সারাদেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। ভোটারদের আমেজ উৎসব দেখে বিএনপি এখন হতাশ হয়ে পড়েছে।
তিনি বলেন, বিএনপি যারা করেন তারা গণতন্ত্র বিষয়টি জানেননা। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অগণতান্ত্রিক পন্থায় অবৈধভাবে বিএনপি নামক দলটি প্রতিষ্ঠা করেন। ক্ষমতায় গিয়ে দলটি আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা, হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারেক জিয়া। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের আইন চলবে তার নিজের গতিতে। দেশের আইন আদালত বিদেশীদের দ্বারা প্রভাবিত হবে না। আইন সবার জন্য সমান। সুদের ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চিহ্নিত এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ড. ইউনুসকে সাজা দিয়েছেন আদালত।
এই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৫৫   ২৯২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : সংস্কৃতিমন্ত্রী
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনার ১৪৫ তম জন্মদিন
কুয়েটে মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’র উদ্বোধন
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
নারীদের স্বাবলম্বী করতেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ