৬৯ দেশের কনসাল জেনারেলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৬৯ দেশের কনসাল জেনারেলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবর্ধনা
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



৬৯ দেশের কনসাল জেনারেলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবর্ধনা

ঢাকায় নিযুক্ত ৬৯ দেশের অনারারি কনসাল ও কনসাল জেনারেলদের সংবর্ধনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন নতুন বছরের প্রথম দিনে সোমবার (১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার আয়োজন করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি ও জাপানের অনারারি কনসাল মাহবুবুল আলম, গ্রিসের অনারারি কনসাল জেনারেল ফারুক হাসান, ইন্দোনেশিয়ার অনারারি কনসাল সুফি মিজানুর রহমান, কনস্যুলার কর্পস বাংলাদেশের (সিসিবি) প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ চৌধুরী, সিসিবির ভাইস প্রেসিডেন্ট ও মাল্টার অনারারি কনসাল শোয়েব চৌধুরী, জিবুতির অনারারি কনসাল আবদুল হক, মঙ্গোলিয়ার অনারারি কনসাল নাসরিন ফাতেমা আউয়াল, আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল কর্মকর্তা নাঈম উদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনীতিকদের সম্পর্ককে আরও জোরালো করবে।

পররাষ্ট্র সচিব বলেন, দ্বিপক্ষীয় টেকসই ব্যবসা-বাণিজ্য ও সম্পর্কের ক্ষেত্রে অনারারি কনসাল ও কনসাল জেনারেলরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অনরারি কনসালদের সুযোগ-সুবিধা বাড়াতে তিনি মন্ত্রণালয়কে অনুরোধ করবেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:১০   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ
নারায়ণগঞ্জে শব্দ দূষণ ঠেকাতে অভিযান, জরিমানা ৪ যানবাহনকে
সোনারগাঁয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
বন্দরে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
ফরিদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার
আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ