পোস্টাল ব্যালটের মাধ্যমে বুধবার জাতীয় নির্বাচনের ভোট দেবেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পোস্টাল ব্যালটের মাধ্যমে বুধবার জাতীয় নির্বাচনের ভোট দেবেন রাষ্ট্রপতি
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



পোস্টাল ব্যালটের মাধ্যমে বুধবার জাতীয় নির্বাচনের ভোট দেবেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে এ ভোট দেবেন তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামীকাল ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান অনুষ্ঠিত হবে।

ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে। নির্বাচন কমিশন থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেয়া হয়।

সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ে সভার ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে ‍উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মাঝে প্রচারণার নির্দেশনা দেয়া হয়। রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টাল ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২২:৪৮:০০   ২৭৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ
নারায়ণগঞ্জে শব্দ দূষণ ঠেকাতে অভিযান, জরিমানা ৪ যানবাহনকে
সোনারগাঁয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
বন্দরে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
ফরিদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার
আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ