ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থগিতের ঘোষণা হামাসের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থগিতের ঘোষণা হামাসের
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থগিতের ঘোষণা হামাসের

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

ফিলিস্তিনি একটি সূত্র বার্তা সংস্থাটিকে জানায়, ‘হামাস ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি অথবা জিম্মি মুক্তি নিয়ে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত মধ্যস্থতাকারীদের অবহিত করেছে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) হামাসের পলিটব্যুরোর উপ-প্রধান সালেহ আল-অরৌরিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে ইসরাইল। এরপরই এ সিদ্ধান্ত নিয়েছে গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। ইসরাইলের ওই হামলায় অরৌরি ছাড়াও আল-কাসেম ব্রিগেডসের দুই কমান্ডারসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হামাসের যত নেতা নিহত হয়েছেন, তাদের মধ্যে সালেহ ছিলেন সবচে জ্যেষ্ঠ এবং উচ্চপদস্থ।

প্রায় তিনমাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি সেনারা। এতে এখন পর্যন্ত গাজায় ২২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৫৭ হাজারেরও বেশি।

এছাড়া ইসরাইলিদের বর্বর হামলায় গাজার প্রায় ৭০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এতে উপত্যকাটির প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ঘরবাড়ি হারানোর পাশাপাশি তীব্র খাদ্য সংকটেও পড়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১১:০৭:১৮   ৩৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ