সিম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন টাঙ্গাইলের কৃষকরা

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » সিম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন টাঙ্গাইলের কৃষকরা
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



সিম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন টাঙ্গাইলের কৃষকরা

অন্যতম শীতকালীন সবজি সিম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃষকরা।
সেখানে এখন বানিজ্যিকভাবে গড়ে উঠেছে সিমের বাগান। এ অঞ্চলের কৃষকরা চলতি মৌসুমে সিম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন। এতে করে দূর হচ্ছে এ অঞ্চলের দারিদ্রতা।
টাঙ্গাইলের সব উপজেলাতেই শীতকালীন সবজি সিমের চাষ হয়। তবে ঘাটাইল উপজেলার পাহাড়ী ও সমতল অঞ্চলে শুরু হয়েছে সিমের বানিজ্যিক চাষ। এ অঞ্চলে চলতি শীতকালীন মৌসুমে সিমের ফলন ভালো হয়েছে। এতে করে কৃষকদের মুখে হাসি ফুটেছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই চোখে পরে একাধিক সিম বাগান। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কয়েক বছর আগেও এ অঞ্চলে সিমের চাষ খুব একটা হতোনা। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া সিম চাষের উপযোগী হওয়ায় এখন সিমের চাষ বেড়েছে। প্রতিবছরই উৎপাদিত সিম বিক্রি করে লাভবান হচ্ছে কৃষকরা।
স্বল্প খরচ ও অল্প পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় এ অঞ্চলের শিক্ষিত বেকার যুবকরাও এখন ঝুঁকে পড়েছেন সিম চাষে। এতে করে দরিদ্র কৃষক পরিবারগুলো আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন।
সিম চাষী ও পাইকাররা জানায়, এ অঞ্চলে উৎপাদিত সিমের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। পাইকাররা বাগান থেকে কৃষকদের কাছ থেকে সিম কিনে নিয়ে রাজধানী ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন বাজারে সরবরাহ করছেন। সরকারী সহযোগিতা আরো বাড়ানো গেলে, সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা ও ১২ মাস চাষ যোগ্য সিমের জাত উৎভাবন করা গেলে এ অঞ্চলে সারা বছরই সিম চাষ করা যাবে বলে মনে করেন কৃষকরা।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, এ অঞ্চলে স্থানীয় জাতের পাশাপাশী উচ্চ ফলনশীল বারি ১, বারি ২, ইফশা ১, ইফশা ২ জাতের সিম চাষ হচ্ছে। উপজেলায় এ বছর ১৪৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সিমের চাষ হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বক্ষনিক সহযোগিতাও করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৩   ৫৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী
১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক, পর্যাযক্রমে আমদানি নির্ভরতা কমবে : কৃষিমন্ত্রী
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী
সার ব্যবস্থাপনায় কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ