টাঙ্গাইলের ঘাটাইলে নৌকার প্রচারণায় একঝাঁক অভিনয় শিল্পী

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলের ঘাটাইলে নৌকার প্রচারণায় একঝাঁক অভিনয় শিল্পী
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



টাঙ্গাইলের ঘাটাইলে নৌকার প্রচারণায় একঝাঁক অভিনয় শিল্পী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারনায় নেমেছেন অভিনয় শিল্পীরা। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী ডা. কামরুল হাসান খানের পক্ষে প্রচারনায় দেখা গেছে এসব তারকাদের।
শিল্পীরা মঙ্গল ও বুধবার দিনব্যাপী ঘাটাইলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। নাট্যকার মামুনুর রশিদের নেতৃত্বে অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী তানভীন সুইটি, মনিরা আক্তার মিঠু ও ঊর্মিলা শ্রাবন্তী করসহ আরও অনেকে ঢাকা থেকে টাঙ্গাইলের ঘাটাইলে এসে এলাকাবাসিকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
এ আসনে নৌকার প্রার্থী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান খান। তিনি জনপ্রিয় নাট্যকার মামুনুর রশিদের ছোট ভাই।
জনপ্রিয় এসব অভিনয় শিল্পীদের গণসংযোগে দেখে উৎফুল্লা এলাকাবাসী। তাদেরকে একনজর দেখতে ভীড় করেন উৎসুক জনতা ও ভোটাররা। অনেকে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। অভিনয় শিল্পীদের সাথে খুব কাছে থেকে কথা বলার সুযোগ পান ভোটাররা।
মামুনুর রশিদ বলেন, নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর মার্কা, স্বাধীনতার মার্কা, শেখ হাসিনার মার্কা, উন্নয়নের মার্কা। অপশক্তি রুখতে নৌকার কোন বিকল্প নেই। তাই নৌকার পক্ষে মাঠে নেমেছি। নৌকার পক্ষে জনগণের সাড়া জেগেছে। আশা করি ঘাটাইলে নৌকা বিজয়ী হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ শেখ হাসিনাকেই আবার ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি আমানুর রহমান খান রানা। এবার স্বতন্ত্র (ঈগল প্রতীকে) প্রার্থী হয়েছেন দুইবারের এই সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৫৭   ৪২৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ