নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফী

প্রথম পাতা » খুলনা » নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফী
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফী

প্রার্থীদের জমজমাট প্রচারণায় জমে উঠেছে নড়াইল-২ আসনের নির্বাচন। আজ সকাল ১০টা থেকে এ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা নির্বাচনী প্রচার শুরু করেছেন। প্রথমে তিনি বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপে একটি পথসভায় অংশ নেন। পরে একে একে জয়পুর, লোহাগড়া ও লক্ষীপাশা ইউনয়নের কমপক্ষে ১২টি পথসভায় যোগ দেন।

বুধবার (৩ জানুয়ারি) পথসভা গুলো ছিল উৎসবমুখর। রাস্তার দুপাশে ছোট বড় নানা বয়সের উৎসুক জনতা মাশরাফিকে এক নজর দেখতে অপেক্ষা করতে দেখা যায়। প্রতিটি পথসভায় পৌঁছালে ফুল ছিটিয়ে ও মালা পরিয়ে বরণ করে নেয়া হয়। কামাল প্রতাপের পথসভা শেষে মাশরাফি লোহাগড়া বাজারে একটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাশরাফি নড়াইলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ তারিখে নৌকায় ভোট দিতে সকলকে আহ্বান জানিয়ে বলেন, আমি বিজয়ী হব ভেবে কেউ ঘরে বসে থাকবে না। একটু সময় নষ্ট করে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন আমি বিজয়ী হলে আপনাদের সকল সমস্যা বিগত দিনের মতো দেখব।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৫০   ৫৭৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ