বিএনপি ছাড়া দেশের সব মানুষ নির্বাচন চায় : তোফায়েল আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি ছাড়া দেশের সব মানুষ নির্বাচন চায় : তোফায়েল আহমেদ
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



বিএনপি ছাড়া দেশের সব মানুষ নির্বাচন চায় : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ছাড়া বাংলাদেশের সব মানুষ নির্বাচন চায়। শুধু বিএনপি দেশে নির্বাচন চায়না। তারা প্রচার করে মানুষজনকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য।
আজ বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাই এই সন্ত্রাসী দলের কোন কথা আপনারা শুনবেন না। আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করবেন।
আগামী ৭ জানুয়ারি সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাশেদ মিয়ার সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোহাম্মদ ইউছুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:০৩:৩৪   ৫২৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ