ডিএমপি কমিশনারের সঙ্গে আইআরআই-এনডিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএমপি কমিশনারের সঙ্গে আইআরআই-এনডিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



ডিএমপি কমিশনারের সঙ্গে আইআরআই-এনডিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)’র যৌথ নির্বাচনী মূল্যায়ন দল আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সাথে তার কার্যালয়ে বৈঠক করেছে।
প্রতিনিধি দল বিভিন্ন বিষয়ে বিশেষ করে জাতীয় নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে। প্রতিনিধি দল আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ডিএমপির প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে জানতে চায়।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রাজধানীতে জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ডিএমপির প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, প্রতিনিধি দল ভোটের নিরাপত্তা পরিকল্পনাসহ ডিএমপির প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
দলটির প্রতিনিধিত্ব করেন- মিশন সমন্বয়কারী নাতাশা রথচাইল্ড, তথ্য পরিবেশ বিশ্লেষক আইভেলো পেনচেভ, জেন্ডার ও অন্তর্ভুক্তি বিশ্লেষক মারিয়াম তাবাতাদজে, নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রতিক্রিয়া বিশ্লেষক ক্রিস্পিন কাহেরু, নিরাপত্তা ও শারীরিক সহিংসতা বিশ্লেষক নেনাদ মারিনকোভিচ, বাংলাদেশ প্রতিনিধি কাজী শহিদুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মীর নুরানী রূপমা।
মার্কিন দলটি নির্বাচন পূর্ব ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:১৩   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ