স্বপ্ন পূরণ হলো দীঘির

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বপ্ন পূরণ হলো দীঘির
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪



স্বপ্ন পূরণ হলো দীঘির

ঢাকাই চলচ্চিত্রে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের রয়েছে বিশেষ কদর। এই গুনি পরিচালকের হাতেই নির্মাণ হয়েছে কালজয়ী ‘মনপুরা’ থেকে ‘স্বপ্নজাল’ কিংবা ‘গুণিন’-এর মতো সিনেমা।

যে কারণে ছোটবেলা থেকেই গিয়াসউদ্দিন সেলিমের নির্মাণে কাজ করতে চাইতেন প্রার্থনা ফারদিন দীঘি। এই নায়িকার ছোটবেলার সেই স্বপ্নই পূরণ হয়েছে। প্রথমবারের মতো এই নির্মাতার হাত ধরে ওয়েব ফিল্ম ‘গাঁইয়া’তে অভিনয় করবেন তিনি।

যেটি ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ’র নতুন আয়োজন ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ সিরিজের অংশ। গতকাল (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দীঘি চুক্তিবদ্ধ হয়েছেন। যেখানে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা খায়রুল বাসারকে। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।

এ বিষয়ে দীঘি বলেন, ‘আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গিয়াস উদ্দিন সেলিম স্যারের ছবিতে কাজ করব, এটা আমার জন্য বিশেষ পাওয়া।’

এই নায়িকা আরও বলেন, এত দ্রুত সেলিম আংকেলের সঙ্গে কাজ করতে পারব তা ভাবিনি। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ছোটবেলা থেকে তার নির্মাণ দেখে আসছি। ‘মনপুরা’ সিনেমাটা আমার খুব প্রিয়। সব সময় ভাবতাম, যদি সেলিম আংকেলের এমন একটা সিনেমা করতে পারতাম! এবার শুরুটা তো হলো। খুব শিগগির হয়তো তার আরো সিনেমায় সুযোগ পাব। এই ওয়েব ছবিটি বঙ্গর ‘লাভ স্টোরিজ’ সিরিজের। ভালোবাসা দিবসকে সামনে রেখে তারা বেশ কয়েকটি ভালোবাসার কনটেন্ট তৈরি করছে।

উল্লেখ্য, এর আগে দীঘিকে দেখা গেছে বহুল আলোচিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিকে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫১   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ