সরিষাবাড়ীতে বাংলাদেশ বেতারের সচেতনতামূলক উন্নয়ন বার্তার উঠান বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বাংলাদেশ বেতারের সচেতনতামূলক উন্নয়ন বার্তার উঠান বৈঠক
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



সরিষাবাড়ীতে বাংলাদেশ বেতারের সচেতনতামূলক উন্নয়ন বার্তার উঠান বৈঠক

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বাংলাদেশ বেতারের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম এর আওতায় বহি ধারণকৃত প্রামাণ্য উন্নয়ন বার্তার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৫ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া এলাকায় এ সচেতনতামূলক প্রামাণ্য উন্নয়ন বার্তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে গর্ভবতী জননী যত্ন পরিচর্যা,কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, মেয়েদের মাসিককালীন সচেতনতা সহ স্বাস্থ্য সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম,কমিউনিটি ক্লিনিক হেলথ প্রভাইডার মল্লিকা আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কোহিনুর খাতুন প্রমুখ।

এছাড়াও স্বেচ্ছাসেবক আতিফ আসাদ, বোরহান উদ্দীন সহ গর্ভবতী মা, অভিভাবক ও কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেতার উপস্থাপক সজীব দত্ত।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতার এর অতিরিক্ত পরিচালক আল আমিন খান মুঠোফোনে বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারী সমাজের ৭০ শতাংশের অধিক মানুষ যদি এভাবে পিছিয়ে পড়ে থাকে তাহলে দেশ আগাবে না।

তাই তৃণমূলে অবহেলিত বৃহৎ নারী জনগোষ্ঠীর উন্নয়নে দেশের একমাত্র সরকারী গণমাধ্যম এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মধ্যদিয়ে
তার ভূমিকা পালন করে যাচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৬   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
বিরোধী দল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, মনে হয় একটি সমিতি’:এমপি খোকন তালুকদার
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন
আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ