ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮২৫ - শেরপুরে জমিদারদের বরকন্দাজদের বিরুদ্ধে রায়তদের সশস্ত্র সংঘর্ষ হয়।

১৮৩৯ - ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দর নগরী এডেন দখল করে।

১৮৪০ - নাবিক ক্যাপ্টেন চার্লস আমেরিকা উপকূল আবিষ্কার করেন।

১৮৫৯ - ফ্রান্স সারদিনিয়া জোটের চুক্তি স্বাক্ষর হয়।

১৮৮৩ - টমাস এডিসন, প্রথমবারের মতো তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।

১৮৯৩ - ইবসেনের নাটক দ্য মাস্টার বিল্ডার প্রথম মঞ্চস্থ হয়।

১৯১৫ - ব্রিটেনের ওপর প্রথম বিমান হামলা চালানো হয়।

১৯২৬ - মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯৪২ - জার্মান সার্মা দখল করে।
১৯৬৬ - ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

১৯৭৫ - ভারতের হিমাচল প্রদেশে ভূমিকম্প হয়।

১৯৭৯ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা হজরত ইমাম খোমেনী (রহ.) স্বদেশে প্রত্যাবর্তনের ঘোষণা দেন।

১৯৮১ - ইরানে জিম্মিসঙ্কট: ১৪ মাস বন্দীদশায় কাটানোর পর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের চুক্তির পরিপ্রেক্ষিতে ৫২ মার্কিন নাগরিকের মুক্তি লাভ।

১৯৮৩ - অ্যাপল ইনকর্পোরেটেড প্রথমবারের মতো পার্সোনাল কম্পিউটারে গ্রাফিকাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহারের ঘোষণা দেয়।

১৯৮৬ - প্রথমবার আইবিএম কম্পিউটার পিসি ভাইরাস পাওয়া যায়, যা তৈরি করেছিলেন দুইজন পাকিস্তানি নাগরিক।

১৯৮৮ - চীনে বিমান দুর্ঘটনায় ১০৮ জনের মৃত্যু হয়।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ, ইরাক ইসরায়েলে দ্বিতীয় স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ১৫ জন আহত হন।

১৯৯৩ - চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া জাতিসংঘে যোগ দেয়।

১৯৯৭ - দীর্ঘ ৩১ বছর পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত প্রথম ফিলিস্তিনে পা রাখলে তাকে বীরোচিত সংবর্ধনা দেয়া হয়।

২০০৬ - নাসার নামবিহীন একটি স্পেসক্রাফট প্লুটো যাওয়ার পথে ব্লাস্ট হয়।

২০১২ - হংকংভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোড এফবিআই বন্ধ করে দেয়।

জন্ম

১৭৩৬ - জেমস ওয়াট, স্কটিশ রসায়নবিদ এবং প্রকৌশলী।

১৭৯৮ - অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।

১৮০৯ - এডগার অ্যালান পো, মার্কিন লেখক।

১৮১৩ - হেনরি বেসিমা, বিজ্ঞানী, লোহা গলানো চুল্লির উদ্ভাবক।

১৮২২ - যদুনাথ পাল, খ্যাতনামা মৃৎশিল্পী।

১৮৯২ - সুরেন্দ্র লাল দাশ, সঙ্গীতশিল্পী।

১৯২০ - পেরেজ দ্য কুয়েলার, জাতিসংঘের পঞ্চম মহাসচিব।

১৯২২ - আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩১ - ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক।

১৯৩৫ - সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা ও আবৃত্তিকার।

১৯৩৬ - জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সেনাপ্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

১৯৫৯ - ডেনিস কুপার, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং প্রোগ্রামার।

মৃত্যু

১৮৮৬ - রামনারায়ণ তর্করত্ন, বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা।

১৯০৫ - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক।

১৯২৪ - সরোজ নলিনী দত্ত, ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক।

১৯২৬ - দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক।

১৯২৭ - স্যার কৈলাসচন্দ্র বসু, ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক।

১৯৫৪ - থিওডর কালুজা, জার্মান গণিতবিদ এবং পদার্থবিদ।

১৯৬৬ - মেজর সত্য গুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী।

১৯৭৮ - বিজন ভট্টাচার্য, বাঙালি নাট্যব্যক্তিত্ব।

১৯৯২ - মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাঙালি গায়ক ও সুরকার।

২০০২ - ভাভা, ব্রাজিলীয় ফুটবলার।

২০০৪ - ডেভিড হুকস, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

২০১৯ - অতীন বন্দ্যোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।

২০২১ - বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু।

২০২২ - বাংলাদেশের স্পাই থ্রিলার জগতে জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন।

২০২২ - ভারতীয় বাঙালি রবীন্দ্র সঙ্গীতশিল্পী গোরা সর্বাধিকারী।

২০২২ - প্রভাত চৌধুরী, ভারতীয় বাঙালি পোস্ট-মডার্ন কবি।

বাংলাদেশ সময়: ১১:২২:১৭   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
সোনাকান্দায় খাল পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন সম্ভব : খন্দকার মোশাররফ
কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে লোডশেডিং দিতে হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী
অতীতের অর্থনৈতিক লুটপাট কাটিয়ে জনকল্যাণভিত্তিক নতুন অর্থনৈতিক ব্যবস্থার বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ