ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ৬ জানুয়ারি ২০২৪, শনিবার। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। তাই ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি:

১৯৫০ - ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।

১৯৭২ - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরিকে ফিরিয়ে দেয়।

১৯৯৬ - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিনশ কোটি ডলার।

২০০১ - জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা।

২০২০ - যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে (মার্কিন পার্লামেন্ট) ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী, ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরণের আগ্রাসন হয় ১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জ্বালিয়ে দেয়। এর প্রায় ২০০ বছর পর এ হামলা হয়।

জন্ম:

১৩৬৭ - ইংল্যান্ডের রাজা রিচার্ড।

১৪৪২ - জোয়ান অব আর্ক।

১৯৩৬ - লেখক বশীর আল হেলাল।

১৯৬৬ - ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান।

১৯৭৩ - ভারতীয় বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ।

১৯৮২ - ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা এডি রেডমেইন।

১৯৮৬ - রুশ মডেল এবং অভিনেত্রী ইরিনা শায়ক।

মৃত্যু:

১৮৫২ - অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল।

১৮৮৪ - অস্ট্রীয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা গ্রেগর ইয়োহান মেন্ডেল।

১৯১৮ - জার্মান গণিতবিদ ও দার্শনিক গেয়র্গ কান্টর।

১৯১৯ - যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি থিওডোর রুজ্‌ভেল্ট।

১৯৭১ - প্রতুল চন্দ্র সরকার পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর।

১৯৮০ - বাঙালি সংগীতজ্ঞ, সংগীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক দিলীপকুমার রায়।

১৯৮৪ - বাঙালি গায়িকা এবং মঞ্চাভিনেত্রী আঙুর বালা।

১৯৮৯ - ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দেহরক্ষী, হত্যাকারী সৎবন্ত সিংহ।

২০০৪ - বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী সুমিতা দেবী।

বাংলাদেশ সময়: ১২:৫১:১০   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ