চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম দিয়ে আসা বাসে আগুন

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম দিয়ে আসা বাসে আগুন
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম দিয়ে আসা বাসে আগুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, নির্বাচনী সরঞ্জাম নামিয়ে দিয়ে বাসটি দাঁড়িয়ে ছিল। ওই সময় কে বা কারা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে ঘটনার সময় ওই বাসে শুধু চালক ছিলেন। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। এ কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে শনিবার ভোরে বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র ছিল এটি।

বাংলাদেশ সময়: ২২:২৯:৫৩   ৩৪৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ