বেনাপোল এক্সপ্রেসে আগুন: না.গঞ্জের ৩ জন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেনাপোল এক্সপ্রেসে আগুন: না.গঞ্জের ৩ জন আটক
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



বেনাপোল এক্সপ্রেসে আগুন: না.গঞ্জের ৩ জন আটক

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের ৩ জনকে আটক করেছে র‍্যাব-৩। শুক্রবার (৫ জানুয়ারী) মধ্যরাতে ঢাকার জুরাইন রেললাইন সংলগ্ন বস্তি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা আলমগীর, রাব্বী ও কাশেম। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে ট্রেনে আগুন লাগার পর জুরাইন বস্তিতে র‍্যাব-৩ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের থেকে ৩০টি তৈরি ককটেল ও ২৮টি পেট্রল বোমা উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, ট্রেনে আগুন লাগার পর জুরাইন বস্তিতে কিছু সন্দেহজনক ব্যক্তির আনাগোনার তথ্য পায় আমাদের গোয়েন্দারা। এরপর র‍্যাব-৩ অভিযান চালিয়ে আলমগীর, রাব্বী ও কাশেম নামের তিনজনকে আটক করে। তারা এখানে বসে বিপুল পরিমাণে ককটেল ও পেট্রল বোমা বানাচ্ছিলেন। সেখানে ৩০টি তৈরি ককটেল ও ২৮টি পেট্রল বোমা পাওয়া গেছে। যেখান থেকে তাদের আটক করা হয়েছে সেখান থেকে ট্রেনে সহজে অগ্নিসংযোগ করা সম্ভব।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায় ও তারা মাদকাসক্তও বলে মনে হয়। তারা আয়নাল নামের এক ব্যক্তির নাম বলেছে। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। তবে আইনাল তাদের দিয়ে ককটেল ও পেট্রল বোমা বানাচ্ছিলেন এবং এর আগেও তাদের কাছ থেকে বোমা বানিয়ে নিয়েছেন।

এদিকে ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ইকবাল হোসাইন গণমাধ্যমকে বলেন, ট্রেনের দুইজন যাত্রীকে নজরদারিতে রেখেছি। তাদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। তারা কুষ্টিয়া থেকে উঠেছেন। ফরিদপুরের ভাঙ্গার পরে ট্রেনটি আর থামেনি। ঢাকা থেকে উঠে কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে মনে হয় না। কারণ এটির সর্বশেষ স্টপেজ ছিল ভাঙ্গা স্টেশন।

বাংলাদেশ সময়: ২৩:১৬:০৭   ৪৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ