ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু ও সদস্য সচিব শাহারিয়া শিথিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা‌নো হয়।

বহিষ্কার দুই স্বেচ্ছাসেবক দল নেতা হলেন, ভাঙ্গা পৌর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম ও ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরকান খলিফা।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে মোজাম্মেল হোসেন খান মিঠু বলেন, স্বেচ্ছাসেবক দলের ওই নেতা ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে তার নির্বাচন করছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৩৯   ৪৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ