ভোট নিয়ে কোনো অভিযোগ নেই: বাহাউদ্দিন নাছিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোট নিয়ে কোনো অভিযোগ নেই: বাহাউদ্দিন নাছিম
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



ভোট নিয়ে কোনো অভিযোগ নেই: বাহাউদ্দিন নাছিম

ভালো পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটের পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নাছিম বলেন, ভোটের পরিস্থিতি খুবই উৎসাহ ব্যঞ্জন। ভোটাররা কেন্দ্রে আসছেন, লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নতুন ভোটাররা সবচেয়ে বেশি। পাশাপাশি নারী এবং বৃদ্ধরাও আসছেন।

শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে দাবি করে নৌকার এ প্রার্থী বলেন, এখানে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো অভিযোগও নাই। আশা করছি শেষ পর্যন্ত এই পরিবেশ থাকবে।

ঢাকা-৮ আসনের ১১০টি কেন্দ্র। মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৬৫০ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৫১ হাজার ৯৩৮ জন ও নারী ১ লাখ ১৮ হাজার ৭১১ জন ভোটার রয়েছেন।

এ আসনে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও লাঙ্গলের প্রার্থী মো. জুবের আলম খানসহ ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৪১   ৩৩৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ