গোপালগঞ্জ-১ আসনে জয়ী ফারুক খান

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জ-১ আসনে জয়ী ফারুক খান
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



গোপালগঞ্জ-১ আসনে জয়ী ফারুক খান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ২৯৯ ভোট। এর বিপরীতেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী কাবির মিয়া পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৩০ ভোট।

আসনটিতে কর্নেল (অব.) ফারুক খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১ হাজার ৭৬৯ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ১৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৯৬৩ জন ও নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ১৬৭ জন।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।

বাংলাদেশ সময়: ২১:৫১:০৩   ৩৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস ফকিরের মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ