অবাধ ও স্বচ্ছ নির্বাচনে অভিভূত বিদেশি পর্যবেক্ষকরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবাধ ও স্বচ্ছ নির্বাচনে অভিভূত বিদেশি পর্যবেক্ষকরা
সোমবার, ৮ জানুয়ারী ২০২৪



অবাধ ও স্বচ্ছ নির্বাচনে অভিভূত বিদেশি পর্যবেক্ষকরা

বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনী প্রক্রিয়া আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে শেষ হয়েছে জানিয়ে বিদেশি পর্যবেক্ষকরা বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করেনি। এটা বাংলাদেশের মানুষের জন্য উৎসাহজনক। এ নির্বাচনে অভিভূত তারা।

সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের বিষয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বেশ কয়েকটি দেশের পর্যবেক্ষকেরা নির্বাচনী পরিবেশের প্রশংসা করেছেন।

সংবাদ সম্মেলনে কথা বলেন সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা।

তিনি বলেন, ‘নির্বাচনের দিন আমরা সকাল ৮টা থেকে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছি। আমরা ঢাকা সিটির ৩০টির বেশি ভোটকেন্দ্র পরিদর্শন করে সন্তোষজনক ভোটার উপস্থিতি লক্ষ করেছি। অনেক নারীকে দেখেছি তারা স্বাধীনভাবে তাদের ভোট দিয়ে গেছেন।’

পাওলো কাসাকা বলেন, ‘অন্তত ২৫টি ভোট কেন্দ্রে আমি নিজে উপস্থিত ছিলাম। এসব কেন্দ্রে বিকাল ৩টা পর্যন্ত ১১ থেকে ৬৯ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন আমরা অনেক ভোটারের সঙ্গে কথা বলে জেনেছি, ভোটাররা ভোটকেন্দ্রে কোনো ধরনের বাধার মুখে পড়েননি। এছাড়া কোনো ভোটারকে বা ভোট কেন্দ্রে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি।’

পাওলো কাসাকা বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

গতকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২৪টি আসন। অন্যদিকে স্বতন্ত্র থেকে জয়ী হয়েছেন ৬২ জন, জাতীয় পার্টি থেকে ১১ এবং অন্য দল থেকে একজন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে একটি আসনের ফলাফল স্থগিত রয়েছে।

এ ছাড়া নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে এবার ভোট হয় ২৯৯ আসনে। তবে অনিয়ম ও সংঘর্ষের কারণে রোববার (৭ জানুয়ারি) বিকেলে বন্ধ হয় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভোট। তাই আসনটির ফলাফল স্থগিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:২১   ৩৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বিএনপির পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই জনগণ ভোট দেবে: চীফ হুইপ
অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ