বান্দরবানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
বুধবার, ১০ জানুয়ারী ২০২৪



বান্দরবানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে।
সকাল ১০টায় বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে নেতাকর্মীরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন । এছাড়াও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৮:২৮   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ