বোনদের আবদার মেটালেন পরীমণি!

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোনদের আবদার মেটালেন পরীমণি!
শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪



বোনদের আবদার মেটালেন পরীমণি!

ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তিনি ছেলেকে নিয়ে সামাজিক মাধ্যমে সবসময় পোস্ট দেন। ভিডিও শেয়ার করেন মা-ছেলের ভালোবাসার মুহূর্ত। এবার শীতের আমেজে সরিষা ক্ষেতে ছুটে গেলেন বোনদের (কাজিন) নিয়ে জীবনকে আনন্দময় করে তুলতে।

পরী তার ফেসবুকে লিখেছেন, ‘এই ছবি গুলোর পেছনের গল্পটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল। গাড়িতে বাবুকে ঘুমিয়ে রেখে একটা অজানা মার্কেটে নাক মুখ চাদরে ঢেকে নেমে পড়লাম শাড়ি খুঁজতে। পাই না পাই না, পাই তো পছন্দ মতো হয় না, যাই হোক হলো। হতেই হতো আর কি!’

তিনি আরও লিখেছেন, ‘এবার পালা শাড়ির ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করে ফেললাম শেষ মেষ। ওদিকে রোদ চলে যায় যায়। দুপুরের খাওয়া হয়নি তখনো। পেটে খিদে নিয়ে কি আর এমন সুন্দর মাঠে নেমে হিহি করা যায়। উড়ে এসে ঘরে ঢুকেই পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। তখন সূর্য গাছের নিচে!

পরীর ভাষায়, ‘এর মধ্যে আমরা রেডি হয়ে মাঠে আনন্দ করতে করতে এতো সুন্দর কিছু মুহূর্ত ধরে রাখতে পারলাম। মোট কথা হলো “ও পরী আপু চলোনা সবাই এক রকম শাড়ি পরে সরিষার মাঠে ছবি তুলি (বোনদের আবদার মেটাতে) এরপর তো ছবি তোলার তোড়জোড় শুরু হলো।!’

বোনদের উদ্দেশে নায়িকা বলেন, ‘আর আমি এই মহা যজ্ঞটি ঘটিয়েছি দেড় ঘন্টারও কম সময়ে। তোরা যখন আমার বয়সের হবি তখন আমার মতো করে তোদের ছোটদের সাথেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস। এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়।’

বাংলাদেশ সময়: ১৪:৫৬:২৭   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ