ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবে মাতল সিলেটের ১৫ হাজার মানুষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবে মাতল সিলেটের ১৫ হাজার মানুষ
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪



ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবে মাতল সিলেটের ১৫ হাজার মানুষ

ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবে মেতেছেন সিলেটের বিশ্বনাথ ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ। সোমবার (১৫ জানুয়ারি) বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি হাওরের বড়বিলে শুরু হয় এই পলো বাওয়ার প্রতিযোগিতা। এখানে নারী-পুরুষ ও শিশুরা একসঙ্গে মাছ ধরাতে হাওড়ে নামেন।

দুপুর থেকেই অংশ নিতে থাকে সব বয়সী লোকজন। পলো হাতে ঝাঁপিয়ে পড়েন হাওড়ে। শিশুদের মধ্যে উল্লাস ছিলো একটু বেশি। মাছ ধরতে পারলেই হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন তারা।

পৌষ সংক্রান্তির পরপরই প্রায় ২০০ বছর ধরে চলা এই পলো বাওয়া উৎসবে যোগ দেন বিশ্বনাথ ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ।

এই উৎসব দেখতে আশপাশের গ্রাম এবং দূর-দূরান্ত থেকেও ছুটে আসে মানুষজন।

এলাকাবাসী জানান, প্রায় ২০০ ধরে এই পলো বাওয়া উৎসব পালন করে আসছেন তারা। প্রতি বছর শীত মৌসুমে এলাকাবাসী একত্রিত হয়ে উৎসবমুখর পরিবেশে মাছ ধরার এই আয়োজন হয়।

বাংলাদেশ সময়: ১১:৩৭:২৫   ৫৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ