বই পড়া অভ্যাসে পরিণত করা খুব প্রয়োজন: প্রধান বিচারপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বই পড়া অভ্যাসে পরিণত করা খুব প্রয়োজন: প্রধান বিচারপতি
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪



বই পড়া অভ্যাসে পরিণত করা খুব প্রয়োজন: প্রধান বিচারপতি

পাঠাভ্যাস গড়ে তোলার তাগিদ দিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোনো বই পড়াই বৃথা যায় না। সব বইয়েই জ্ঞানের স্পর্শ আছে। তাই বই পড়াটা অভ্যাসে পরিণত করাটা খুব প্রয়োজন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বিচার বিভাগের প্রধান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল হাসান বলেন, ‘বইয়ের সমাহার আমরা দেখতে পাই লাইব্রেরিতে। আজকাল লাইব্রেরির কলেবর পরিবর্তন হয়ে যাচ্ছে। বেশির ভাগ মানুষ আজকাল মোবাইলে পড়ছে। আরো পড়ার ব্যবস্থা আছে।
যে জন্য লাইব্রেরির প্রতি আকর্ষণ কিছু কিছু কমছে। আমাদের এই উপমহাদেশে অনেক পুরনো লাইব্রেরি আছে। কিন্তু সেসব লাইব্রেরিতে মানুষের পদচারণা অনেকাংশে কমে গেছে। লাইব্রেবির প্রতি আকর্ষণ বাড়াতে হবে।
সেটি করতে হলে পাঠক বাড়াতে হবে।’

প্রধান বিচারপতি বলেন, ‘কোনো বই পড়াই বৃথা যাবে না। সে আপনি আইনের বই পড়েন বা সাহিত্যের বই পড়েন বা রান্নার বই। সব বইয়েই জ্ঞানের স্পর্শ আছে। তাই বই পড়াটা অভ্যাসে পরিণত করাটা খুবই প্রয়োজন।
আর বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হলে হাতের কাছে একটি বই জোগানের ব্যবস্থা থাকতে হবে।’

সেই জোগানের ব্যবস্থা করতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রতিবছর বইমেলা করে উল্লেখ করে ওবায়দুল হাসান আইনের বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে সু আইনজীবীদের পরামর্শ দেন।

প্রধান বিচারপতি বলেন, ‘অন্যান্য বই পড়লে মামলায় আইনি যুক্তি উপস্থাপনের পাশাপাশি সিদ্ধান্ত নিতে বা রায় দিতে সহায়তা করবে। পড়াশোনা বৃথা যাবে না। পড়ার কোনো বিকল্প হয় না। পড়ার একমাত্র সম্পূরক হচ্ছে ভ্রমণ।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল, সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী।

প্রায় এক দশক ধরে প্রতিবছর বইমেলার আয়োজন করে থাকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি ভবনের ভেতরে মিলনায়তনের পাশে খালি জায়গায় এ বইমেলার আয়োজন করা হয়। এবারের বইমেলায় ৪১টি স্টল স্থাপন করা হয়েছে। আইনের বইয়ের পাশাপাশি সাংবাদিকতা, সাহিত্যের বইও পাওয়া যাচ্ছে এসব স্টলে।

২৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন সমিতির যুগ্ম সম্পাদক নূর-এ-আলম উজ্জ্বল।

২০১৫ সালে প্রথম ২৩টি স্টল নিয়ে শুরু হয়েছিল এ বইমেলা।

বাংলাদেশ সময়: ২২:৫১:২৫   ৩৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী
সরিষাবাড়ীতে ভ্যানচালক প্রতিবন্ধী বাচ্চুর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা পলাশ
নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ