বিশ্বকাপের উত্তাপ টের পাচ্ছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপের উত্তাপ টের পাচ্ছে বাংলাদেশ
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪



বিশ্বকাপের উত্তাপ টের পাচ্ছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকার গুটেং প্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত প্রিটোরিয়ায় ঘাঁটি গেড়েছে বাংলাদেশ দল। সেখান থেকে জোহানেসবার্গের দূরত্ব ৭০ কিলোমিটারের মতো। এখানে গতকাল রাতে ঘটা করে হয়ে গেল ‘ক্যাপ্টেনস মিট’ অনুষ্ঠান। যদিও আইসিসি সেই খবর প্রকাশ করেছে আজ।
অংশগ্রহণ করা ১৬ দলের অধিনায়ককে নিয়ে করা এই অনুষ্ঠান মুগ্ধ করেছে বাংলাদেশ দলপতিকে, ‘এটা আমার দেখা অন্যতম সেরা অনুষ্ঠান, যেখানে সব দলের অধিনায়করা উপস্থিত আছেন।’ এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে গর্বিত মাহফুজুর রহমান রাব্বি, ‘আমি আমার দেশের অধিনায়ক হিসেবে যেমন গর্বিত, তেমন দায়িত্ববোধ অনুধাবন করতে পারছি।’

১৯ জানুয়ারি পর্দা উঠবে যুব বিশ্বকাপের। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে এর পরদিন, টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতের বিপক্ষে।
ম্যাচটি হবে ব্লুমফন্টেইনে। তার আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি আছে বাংলাদেশের, যার একটি হয়েও গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সে ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার খুব ভালো সুযোগ পাননি। আগামীকাল শেষ প্রস্তুতি ম্যাচটি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে।
এই ম্যাচের আগে আজ প্রায় চার ঘণ্টার অনুশীলনে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন আরিফুল ইসলাম, জিসান আলম, আশরাফউজ্জামান বরেণ্যরা। এই ম্যাচের পর বিশ্বকাপের মূল পর্ব শুরু। মাহফুজুর বলছিলেন, ‘আমি অনুভব করছি বিশ্বকাপ শুরু হয়ে গেছে।’

এর আগে বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২০ সালে সে দেশ থেকে প্রথমবার বৈশ্বিক কোনো শিরোপা উঁচিয়ে বীরের বেশে ফেরেন আকবর আলীরা।
এবার সেই শিরোপা পুনরুদ্ধারের সুযোগ মাহফুজুরদের। গত শনিবার আইসিসির সঙ্গে আলাপে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা বিশ্বকাপ জিততেই এখানে (দক্ষিণ আফ্রিকা) এসেছি।’ বিশ্বকাপ যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ জয় করেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে এটিই প্রথম মহাদেশীয় স্বীকৃতি যুবাদের। সেই এশিয়া কাপ জয় থেকেই অনুপ্রেরণা পাচ্ছেন মাহফুজুর, ‘বাংলাদেশ এর আগেও বিশ্বচ্যাম্কিয়ন হয়েছে এবং এশিয়া কাপ থেকে পাওয়া ছন্দ দক্ষিণ আফ্রিকায় ধরে রাখতে না পারার কোনো কারণ নেই।’

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫২   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ