তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া, প্রস্তুতি নিচ্ছে জার্মানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া, প্রস্তুতি নিচ্ছে জার্মানি
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪



তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া, প্রস্তুতি নিচ্ছে জার্মানি

পৃথিবীর বুকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। সম্প্রতি ফাঁস হওয়া কিছু নথির বরাতে ভয়ংকর এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদপত্র বিল্ড। যুদ্ধ হলে মস্কোর বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের মাধ্যমে জবাব দিতে প্রস্তুতিও নিচ্ছে দেশটি। তবে, চাঞ্চল্যকর প্রতিবেদনটি ভুয়া বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা।

জার্মান সংবাদপত্র বিল্ডের প্রতিবেদনে বলা হয়, জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে একটি শ্রেণিবদ্ধ সামরিক তথ্য পেয়েছে তারা। যেখান বলা হয় যেকোনো সময় ন্যাটোর সদস্যভুক্ত একটি দেশে হামলা চালাতে পারে রাশিয়া। সে তালিকা থেকে বাদ পড়বে না জার্মানি।

তবে বিল্ডের এই প্রতিবেদনটি ‘ভুয়া’ বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা। পাশাপাশি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। সংবাদপত্রটির প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী রাশিয়ায় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এর মধ্যে সাইবার হামলাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

ফাঁস হওয়া নথিপত্রে, সামনের দিনগুলোতে কীভাবে ধাপে ধাপে রুশ বাহিনী এগিয়ে যাবে ও ন্যাটো তার মিত্রদের রক্ষা করবে সে বিষয়ে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, চলতি বছরের সেপ্টেম্বরের দিকে সংঘর্ষ বাড়বে মস্কো-কিয়েভের-সে বিষয়েও বলা হয়েছে। তবে এমন পরিস্থিতি হলে মিত্রদের সহযোগিতায় ৩০ হাজার সেনা পাঠাবে জার্মানি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নিজেদের মিথ্যা প্রচারণা ও সহিংসতা আরও বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া। যদিও পুতিন ও রুশ কর্মকর্তারা বারবার বলে আসছেন যে, ইউক্রেন ছাড়া তারা আর কোনো দেশের সঙ্গে সংঘাতে সৃষ্টি করতে চায় না।

বাংলাদেশ সময়: ১১:৩০:৪৭   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ