জাতির পিতার সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর শ্রদ্ধা
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪



জাতির পিতার সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে মহান নেতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয় ।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে যান। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি ।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধূরী, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা সেলের প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল ইরফানুল হকসহ মন্ত্রণাল, অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪১   ৪৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ