মোবাইল না পেয়ে কিশোরের আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মোবাইল না পেয়ে কিশোরের আত্মহত্যা
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪



মোবাইল না পেয়ে কিশোরের আত্মহত্যা

সরিষাবাড়ী প্রতিনিধি : মোবাইল ফোন না পেয়ে হৃদয় আহমেদ (১৩) নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এঘটনা সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের কুমারিয়া বাড়ী এলাকায় ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিশোর কাজীপুর মনসুর নগর ইউনিয়নের কুমারিয়া বাড়ী গ্রামের আবুল কালাম এর ছেলে। সে অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী। তার বাবা একজন গরীব কৃষক।

স্থানীয়রা জানায়, নিহত হৃদয় সে বেশ কিছুদিন যাবৎ তার বাবার কাছে একটি স্মার্টফোন কিনার বায়না করে আসছিল। তার বাবা মোবাইল ফোন কিনে দিতে পারেননি বলে সে আজ বুধবার দুপুরে স্কুল থেকে এসে নিজ ঘরে ধন্ন্যার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন,ছেলেটি সীমান্তবর্তী উপজেলা কাজীপুরের মনসুর নগর ইউনিয়নের বাসিন্দা। তাই আমরা কাজীপুর থানায় মেসেজ পাঠিয়েছি তারা ক্লিয়ারেন্স দিলেই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:১৭   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ