বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার আহবান সমাজকল্যাণ মন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার আহবান সমাজকল্যাণ মন্ত্রীর
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪



বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার আহবান সমাজকল্যাণ মন্ত্রীর

সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটি বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, আমাদের সমাজের মূলস্রোতের বাইরে থাকা পিছিয়ে পড়া মানুষের জন্য সবাইকে কাজ করতে হবে।
তিনি আজ রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে অধিদপ্তরের কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোন সমস্যাকে পাশ না কাটিয়ে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা ও অপরের প্রতি সহমর্মী হওয়ার বিষয়ে আলোকপাত করতে হবে। সবাইকে ‘আমিই সমাধান’ এই মূল্যবোধ সম্পন্ন হতে হবে।
তিনি বলেন, আমাদের তরুণ সমাজকে সহমর্মিতায় উদ্বুদ্ধ করতে হবে। তারা যা কিছু করছে সবকিছুতে যেন সহমর্মি হয়, অপরের প্রয়োজনে পাশে দাঁড়ায়।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছি। এখন আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। এর চারটি ভিত্তির প্রধানটি হলো স্মার্ট নাগরিক। এই স্মার্ট পোশাক-পরিচ্ছেদে স্মার্ট নয়। স্মার্ট নাগরিক মানে, যিনি সৎ, মানবিক, পরমসহিষ্ণু, সহমর্মী, পরোপকারী, অসাম্প্রদায়িক ও সমস্যার সমাধান করতে সবসময় প্রস্তুত। এ ধারণা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব মোঃ খায়রুল আলম সেখ।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫০   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী
চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ১০
দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন: হিদাডাঙ্গার খালপাড়ে বর্জ্য ফেলার প্রতিবাদে মানবন্ধন
১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত
২০ মামলার আসামি ‘খোঁড়া কামরুল’ গ্রেফতার
শিবগঞ্জে নদীতে গোসলে নেমে তলিয়ে গেল দুই ভাই
সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গোপালপুর সমাজ কল্যাণ ক্লাবের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল
জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ