শরীয়তপুরে ৩৬ হাজার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে ৩৬ হাজার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪



শরীয়তপুরে ৩৬ হাজার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

চলমান শৈত্যপ্রাহে শরীয়তপুরের চরাঞ্চলসহ তৃণমূল পর্যায়ের দুস্থ শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল ও দুূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩৬ হাজার ১৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বাসস’কে জানান, জেলার দুর্গম চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলের দুস্থ শীতার্তদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল ও দুূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৩৬ হাজার ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগনের সমন্বয়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। আরও ৫ হাজার কম্বল বিতরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে তুলনামূলক দুস্থরা যাতে কম্বল পান সে বিষয়ে সকলকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। শীতে কর্মহীন হয়ে পরাদের জন্য ১ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত হওয়ায় ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরও ২০ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫:২৪:১০   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ