জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪



জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

তিনদিন ব্যাপী ‘বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা’ আজ বৃহস্পতিবার জয়পুরহাটে উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় ইন্সটিটিউট অব মাইনিং মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) জয়পুরহাট ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান। প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন বিসিএসআইআর সদস্য ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেন।
‘বিজ্ঞান নিয়ে পড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএমএমএম’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আমিনুর রহমান। বক্তব্য রাখেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।
মেলায় ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪০ জন শিক্ষার্থী ১২০টি গবেষণা প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই মেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬:১০:০২   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন
আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ