যেদিন থেকে শীতের তীব্রতা আরও বাড়বে

প্রথম পাতা » ছবি গ্যালারী » যেদিন থেকে শীতের তীব্রতা আরও বাড়বে
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



যেদিন থেকে শীতের তীব্রতা আরও বাড়বে

চলতি মাসের শুরু থেকে হাড় কাঁপানো শীতের পর গত দুদিন রোদ উঠে শীতের তীব্রতা কিছুটা কমেছিল। কুয়াশার দাপটও তেমন একটা দেখা যায়নি। কিন্তু রোববার (২১ জানুয়ারি) দিনগত রাত থেকে উত্তরের হিমেল বাতাসে ফের জেঁকে বসেছে শীত। ইতোমধ্যে দেশের ২২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এরমধ্যে চার বিভাগে দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস।

সোমবার (২২ জানুয়ারি) সকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমবে। ঘন কুয়াশার দাপটও দুপুর পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ সোমবার দিনগত রাত থেকে শীতের তীব্রতা আরও বাড়বে।

এ ছাড়া একই সময়ে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সোমবার দিন-রাতে তাপমাত্রা প্রায় একইরকম থাকলেও মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪৩   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ