অলিম্পিক বাছাইয়ে কোনোমতে হার এড়াল আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » অলিম্পিক বাছাইয়ে কোনোমতে হার এড়াল আর্জেন্টিনা
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



অলিম্পিক বাছাইয়ে কোনোমতে হার এড়াল আর্জেন্টিনা

বিশ্বসেরা আর্জেন্টিনা বারবার ব্যর্থ হয়েছে অলিম্পিকে। এবার তাদের লক্ষ্য সোনার পদক জয়। কিন্তু প্যারিসের টিকিট নিশ্চিত করতে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে দলটিকে। আর সেই যাত্রার প্রথম পরীক্ষায় কোনোমতে নিজেদের মান বাঁচিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল।

আগামী জুলাই মাস থেকে ফ্রান্সে শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে ফুটবল বিভাগে অংশ নিতে বাছাইপর্ব খেলছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সোমবার (২২ জানুয়ারি) রাত ১২টায় বাছাইপর্বের ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে দুদল।

তবে এই ম্যাচ হারতেই বসেছিল আকাশি-নীলরা। খেলার শুরুর দিকে বেশ ভালো অবস্থানে ছিল আলবিসেলেস্তেরা। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি। একের পর এক সহজ সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল শূন্য থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে উল্টো গোল হজম করে বসে দলটি।

প্যারাগুয়ের পক্ষে পেনাল্টি থেকে লিড গোল এনে দেন দিয়েগো গোমেজ। এই গোল শোধ করার জন্য উঠেপড়ে লাগে আর্জেন্টিনার। শেষ পর্যন্ত নতুন মেসি খ্যাত ক্লদিও এচেভেরির সহায়তায় সমতায় ফেরে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা। সমতাসূচক সেই গোলটি আসে ৯০ মিনিটে। এচেভেরির কল্যাণে গোলটি করেন গুনদৌ। পরের ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে পেরুর বিপক্ষে।

এ দিকে সবশেষ দুই অলিম্পিকে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনাকে সফল করতে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে তাদের গুরু লিওনেল স্কালোনিকে অলিম্পিকে পাঠানোর কথা চিন্তা করছে দেশটি। তবে মূলপর্ব পর্যন্ত যেতে আগে বাছাইপর্বের বাধা অতিক্রম করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৭   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ