সকল প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সকল প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪



সকল প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, সকল প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে রাখতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
মন্ত্রী আজ রাজধানীর মিরপুরস্থ সুবর্ণ ভবনে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শকালীন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক বিনোদন কেন্দ্র, অফিস-আদালত, বাস স্টপেজ, ট্রেন স্টেশন, মার্কেট ও স্টেডিয়ামসহ সকল প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্য করতে হবে।
তিনি বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় র‌্যাম্প, নির্দেশক চিহ্ন, দরজা, লিফট ও টয়লেটের ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল স্থানে প্রবেশ সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
মন্ত্রী দেশে পরিচালিত বিশেষ বিদ্যালয়ের কারিকুলাম জাতীয় কারিকুলামের সাথে মিলিয়ে ঠিক করার নির্দেশনা দেন।
এসময় মন্ত্রী ক্রীড়া ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নৈপুণ্যের কথা উল্লেখ করে বলেন, চলতি বছর থেকে সারা দেশে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
মন্ত্রী এনডিডি প্রতিবন্ধিতা সনাক্তকরনে চিকিৎসক পেশাজীবি সমন্বয়ে আধুনিক স্ক্রিনিং টুলস তৈরির জন্য পাইলটিংয়ের নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় ধাপে ধাপে মোবাইল থেরাপি ভ্যানসহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হবে। প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য পেশাগত প্রশিক্ষণ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি প্রতিবন্ধীবান্ধব একটি রাষ্ট্র গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো: খায়রুল আলম সেখ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরচালক মোঃ রুহুল আমিন খান, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহ আলমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৭:০০   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া মাহফিল
পুকুরে ডুবে মাদারগঞ্জে আরও এক শিশুর করুণ মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ