৫.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়
শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪



৫.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এক দিনের ব্যবধানে ৮ ডিগ্রি থেকে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রির ঘরে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় মৌসুমের ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ থেকে কমে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার ওপর দিয়ে।

গত কয়েকদিনের তুলনায় পঞ্চগড়ে তাপমাত্রা উঠানামায় বেড়েছে কনকনে শীতের তীব্রতা। এদিকে বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। এতে করে গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কমে গেছে। কনকনে শীতে জনজীবনে নেমে এসেছে জনদুর্ভোগ।

এদিকে দেখা গেছে, তাপমাত্রার পারদ নেমে আসায় এবং শীতের তীব্রতা বাড়ায় বেশি দুর্ভোগে ও বিপাকে পড়েছেন শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষরা। শীতের তীব্রতায় অনেকেই ঘরবন্দি জীবন অতিবাহিত করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন গণমাধ্যমকে বলেন, ভোর ৬টায় দেশের মধ্যে ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে এদিন সকাল ৯টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৪৮   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন
সেন্টমার্টিন ভ্রমনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে - পরিবেশমন্ত্রী
চকবাজার মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব
জামালপুরে ​৪ বছর পর মায়ের দেখা, দুই সন্তানের দীর্ঘ প্রতীক্ষার অবসান
নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ