শাহ আমানত বিমানবন্দরে এনএসআইয়ের যৌথ অভিযানে ১৪ স্বর্ণের বার উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » শাহ আমানত বিমানবন্দরে এনএসআইয়ের যৌথ অভিযানে ১৪ স্বর্ণের বার উদ্ধার
শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪



শাহ আমানত বিমানবন্দরে এনএসআইয়ের যৌথ অভিযানে ১৪ স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে পাচারের সময় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের একটি যৌথ অভিযানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের ব্যাগেজ কনভেয়ার বেল্ট এর উপরে পরিত্যক্ত অবস্থায় এক প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটটি বিমানবন্দরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হলে এতে বিশেষ কায়দায় সিলভার কালারের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪ পিস সোনার বার পাওয়া যায়।

প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম করে। পরে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) স্বীকৃত স্বর্ণকার দিয়ে বারগুলো পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে এগুলো ২৪ ক্যারেট সোনার তৈরি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার বারগুলোর সম্মিলিত ওজন ১ কেজি ৬০০ গ্রাম। এগুলোর বাজারমূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকা।

এ বিষয়ে আইনগত কার্যক্রম পরিচালনার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:২৮   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাইকার বৈশ্বিক প্রেসিডেন্ট
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা
নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ