নিহত সেই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিহত সেই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪



নিহত সেই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গুর পোতা সীমান্তে গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে নিহত সেই বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দহগ্রাম আঙ্গুর পোতা সীমান্ত দিয়ে ওই বাংলাদেশি যুবকের মরদেহ বিজিবি সদস্যে কাছে হস্তান্তর করে বিএসএফ।

এর আগে ভোরে উপজেলার ৫১ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন আঙ্গুর পোতা বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ১ সাব পিলার-১ হতে ভারতের ১০০ গজ অভ্যন্তরে ডাঙ্গাপাড়া এলাকায় বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি নিহত হন।

পানবাড়ি বিজিবি ক্যাম্পের (বিওপি) কমান্ডার আমানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার-৬ বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। রাত ১২টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবকের মরদেহ ফেরত দেয়া হয়।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য মতে, ২০২৩ সালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে মারা গেছেন ৩০ বাংলাদেশি। এছাড়া ৩১ জন মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৪৫:০৬   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ