হত্যা ও মাদক মামলায় জয়পুরহাটে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম পাতা » আইন আদালত » হত্যা ও মাদক মামলায় জয়পুরহাটে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪



হত্যা ও মাদক মামলায় জয়পুরহাটে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জন ও মাদক মামলায় একজনসহ মোট ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন পৃথক পৃথক এ রায় ঘোষণা করেন ।
জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, হত্যা মামলায় সাজা প্রাপ্তরা হচ্ছেন পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সোহাগ (৩৫), রায়হান (৩৮), আমিনুল ইসলাম (৩৭) ও হারুনুর রশিদ (৩৬)। প্রত্যেকের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।
একই আদালত মাদক সংক্রান্ত এক মামলার রায়ে সুজন সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় রিতা বেগমকে খালাস দেওয়া হয়েছে।
উভয় মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন পিপি এ্যাড. নৃপেন্দ্র নাথ মন্ডল ও এপিপি এ্যাড. উদয় সিং। আসামী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন এ্যাড. শাহনুর রহমান শাহীন, রবিউল আলম ফিরোজ, মুনসুর রহমান মন্ডল ও এম রায়হান নবী।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৩৪   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ