ব্রাজিলে ছোট আকারের বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাজিলে ছোট আকারের বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪



ব্রাজিলে ছোট আকারের বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে ছোট আকারের একটি বিমান দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দমকল বাহিনীর কর্মীরা এএফপি’কে জানান, এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান ব্রাজিলের ক্যাম্পিনাস ছেড়ে যাওয়ার পর দেশটির ইতাপেভা শহরের মধ্য আকাশে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে করে ভ্রমণ করা সাতজন প্রাণ হারায়।
দমকল বিভাগের আপডেট করা এক বিবৃতিতে বলা হয়, অগ্নিনির্বাপক কর্মীরা দুর্ঘটনার কবলে পড়া বিমানটি থেকে সাতজনের লাশ উদ্ধার করেছে। এরআগে এ বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজনের মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:২৪   ৩১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ