ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪



ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের ভালুকা ও ঈশ্বরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে ও দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডে আজ সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এতে আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পলাতক রয়েছেন।

এ দিকে ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি উল্টে গিয়ে ফজলুল হক (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মরাখলা এলাকার নার্সারি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪১   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ