ভিয়েতনামের প্রেসিডেন্টের নিকট বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিয়েতনামের প্রেসিডেন্টের নিকট বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪



ভিয়েতনামের প্রেসিডেন্টের নিকট বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান গতকাল সেদেশের প্রেসিডেন্ট ভো ভান থং-এর নিকট প্রেসিডেন্ট ভবনে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে ভিয়েতনামের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উভয় দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন, দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর আয়োজন ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে ভিয়েতনামের প্রেসিডেন্টের সহযোগিতা এবং আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার-এর মর্যাদায় আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা বৃদ্ধিতে ভিয়েতনামের সমর্থন কামনা করেন।
তিনি ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’- এই পররাষ্ট্রনীতির আলোকে বাংলাদেশের সাথে আসিয়ানের সকল সদস্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কামনা করেন। এছাড়া, তিনি রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে ভিয়েতনামের সহযোগিতা চান।
ভিয়েতনামের প্রেসিডেন্ট দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নিতে ভিয়েতনামে দায়িত্ব পালনের সময় তাঁর কাছ থেকে পূর্ণ সমর্থন, উৎসাহ এবং সাহায্য পাবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:১৫:৩০   ২৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ