সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থী দেবে আওয়ামী লীগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থী দেবে আওয়ামী লীগ
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থী দেবে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জনকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও স্বতন্ত্র মিলে সংরক্ষিত ৫০ আসনের মধ্যে ৪৮ জনকে মনোনয়ন দেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে চিঠির মাধ্যমে এই তথ্য জানান তিনি।

হুইপ আবু সাঈদ স্বপন বলেন, স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসনের বিষয়ে সিদ্ধান্ত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতে ছেড়ে দিয়েছেন। সেই হিসেবে আওয়ামী লীগ তাদের ও স্বতন্ত্র মিলে ৫০ আসনের মধ্য ৪৮ আসনে প্রার্থী দেবে। বাকি দুই জন জাতীয় পার্টির।

হুইপ বলেন, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ জন নারী নতুন করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে পারেন। আওয়ামী লীগ পরিবারের সন্তান, মহিলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নারী নেত্রীরা এক্ষেত্রে বেশি গুরুত্ব পাবেন।

বাংলাদেশ সময়: ১৫:১৫:০৪   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ