কুমিল্লায় দু’টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা: ৮ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় দু’টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা: ৮ লাখ টাকা জরিমানা
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



কুমিল্লায় দু’টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা: ৮ লাখ টাকা জরিমানা

আইন অমান্য করে ফসলী মাঠে অনুমতি বিহীন ইটভাটা নির্মাণ করায় জেলার চান্দিনায় দুু’টি ভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভাটা দু’টিকে বন্ধ ঘোষণা করা হয়।
আজ বেলা ১১টায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব। এর মধ্যে চান্দিনার নাওতলা গ্রামে অবস্থিত হাজী ব্রিকস ও জিরুআইশ গ্রামে অবস্থিত মমতাজ বিক্স-২ কে ৪ লাখ টাকা করে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বোলডোজার দিয়ে কাঁচা ইট ধ্বংস ও ইট পোড়া অবস্থায় চুলায় পানি ঢেলে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব বাসসকে বলেন, আবাসিক এলাকায় ও ফসলী মাঠে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই গড়ে উঠেছে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা। আজ দু’টি ভাটা বন্ধ করেছি। এর আগেও একটিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। চান্দিনায় যেসব অবৈধ ইটভাটা রয়েছে আমরা পর্যায়ক্রমে সবগুলো বন্ধ করে দেবো।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের পরিদর্শক চন্দন কুমার, চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মঞ্জুর আলম, চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ। এসময় চান্দিনা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতের সহযোগীতা করে।

বাংলাদেশ সময়: ১৫:১০:১৮   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ