জাতির পিতার সমাধিতে উপসচিব এ এস এম রিজওয়ানুল হকের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধিতে উপসচিব এ এস এম রিজওয়ানুল হকের শ্রদ্ধা
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



জাতির পিতার সমাধিতে উপসচিব এ এস এম রিজওয়ানুল হকের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক এবং মহাসড়ক বিভাগের উপসচিব এ এস এম রিজওয়ানুল হক।
আজ শুক্রবার বেলা ১১ টায় টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বেদীরপাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এদিন টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করে মহান এ নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৬ তম ব্যাচের চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০২   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ