বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি : পিটার হাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি : পিটার হাস
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪



বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি : পিটার হাস

বাংলাদেশের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

রোববার (০৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচন নিয়ে নির্ধারিতভাবে কী কথা হয়েছে? জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে নির্ধারিতভাবে কিছু হয়নি। শুধুই একটা স্ট্যাটমেন্ট, উনি যেটা বলেছেন যে আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়নি, তার পরেও আমরা চাই আমাদের সম্পর্ক যেন এগিয়ে যায়।’

এখন তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কের টানাপোড়েন নেই, এটাই কী বুঝাতে চাচ্ছেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি যদি আমার মন্ত্রণালয়ের প্রেক্ষাপটে বলি, না— আমাদের কোনোকিছু নেই। বরং এটাকে আরও কীভাবে সুদৃঢ় করব, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’

তার বক্তব্যটি আপনি প্রত্যাখ্যান করেন কি না— এ প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান তাদের জানিয়েছি। সো উই ক্যান এগ্রি টু ডিজ এগ্রি। সেটা অনেক সময় হতে পারে, অনেক বিষয়ে। তবে সেটা এমন কিছু না যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনোভাবে বাধাগ্রস্ত করবে বা কোনোভাবে এটাকে দুর্বল করবে।’

তিনি বলেন, ‘আমি যেটা বুঝেছি সেটা হলো তারা এখন ভবিষ্যতের দিকে তাকাতে চায়। আমাদের যে পারস্পরিক সম্পর্ক আছে, এটাকে আরো কীভাবে ঘনিষ্ঠ করা যায়, আমরা এটাকে কীভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং তারা মনে করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ— এ দুটো শুধু বাংলাদেশের ইস্যু নয় না, এটার গুরুত্ব সারা বিশ্বব্যাপী। সুতরাং তাদের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, সেখানে আমরা এই দুটো ইস্যুকে কেন্দ্র করে আরো কীভাবে গভীর করতে পারি, মূলত এটাই আলোচনা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:২০:৩৬   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ