বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি

দক্ষ কর্মীর পাশাপাশি বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি আরবের সরকার। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এর আগে প্রবাসী কল্যাণ ভবনে তার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, সৌদি সরকার দক্ষ কর্মীর পাশাপাশি বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে। কর্মী নেওয়ার বিষয়ে এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নিচ্ছে দেশটি।

আর সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, প্রথম দফায় ৬০ জন নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এজন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে। গত বছর প্রায় ১১ লাখ বাংলাদেশি দেশটিতে কাজ করার জন্য ভিসা পেয়েছেন।

শিগগিরই এ বছরের বাংলাদেশি হজ যাত্রীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৫:০৭:৩৭   ২৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
বাংলাদেশকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত সব পদক্ষেপ নেবে সরকার - আইনমন্ত্রী
আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
কালকিনিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
সদরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ