বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষাকে অর্থবহ করতে হলে গবেষণায় জোর দিতে হবে।

তথ্য প্রযুক্তির বৈপ্লবিক উন্নয়নের ফলে বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন,

পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে এবং আমাদের শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে তুলে ধরতে পারে, সেলক্ষে কারিকুলামসহ সার্বিক শিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে হবে।

সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এটি ৩ ধাপে ১৫ বছরে বাস্তবায়ন করা হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিকসহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৪৩   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির
গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান
বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন
ফরিদপুরে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ